পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চড়ে প্রতিবাদ
দি নিউজ লায়নঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির অধীন শিক্ষকরা আজ গরুর গাড়িতে চেপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সামনের গেট থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে দিয়ে পুনরায় এই প্রতিবাদ মিছিল বিশ্ববিদ্যালয়ের মুলদ্বারের সামনে গিয়ে পরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।।
সংগঠনের কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক ডক্টর সুজয় মণ্ডল অভিযোগ করেন, পেট্রোল, ডিজেল এবং গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। অথচ কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না।।

Post a Comment